শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দল গঠন, পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

দল গঠন, পদত্যাগ  নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

নতুন রাজনৈতিক দল গঠন বা কোনো দলে যোগ দেয়ার জন্য সরকার থেকে উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের খবর এবং সামাজিক মাধ্যমের প্রচারণা তারও নজরে এসেছে।

নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক নেতাদের কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো দল হলেও আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হবো না,’ বলেন তিনি।

‘কিন্তু এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আমি বা আসিফ কেউই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই। সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানাবো,’ যোগ করেন তিনি।