শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে ছবি প্রদর্শনী শুরু

জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে ছবি প্রদর্শনী শুরু

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতে রাজধানীর দৃক গ্যালারিতে তিন দিনব্যাপী এক ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠন এই প্রদর্শনীটির আয়োজন করেছে। পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টানা তিন দিনব্যাপী চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

‘আ জার্নি থ্রো জুলাই’- শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের বিভিন্ন স্থির চিত্র। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে রূপান্তরের বিষয়টি মাথায় রেখে প্রদর্শনীটি সাজানো হয়েছে। 

এছাড়াও জুলাই আন্দোলন চলাকালে পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলো কেমন সংবাদ প্রচার করেছে, তার একটি সংক্ষিপ্ত গবেষণাও দেখানো হয়েছে এই আয়োজনে।

প্রদর্শনীটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হিসেবে চোখে পড়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাদৃশ্য নিয়ে আয়োজন। 

আন্দোলনের সময় পুলিশি নিপীড়ন থেকে শুরু করে স্বৈরাচারের ব্যাপারে মানুষের ক্ষোভ প্রকাশের বৈশ্বিক ভাষা যে মিলেমিশে একাকার হয়ে গেছে- তা পাশাপাশি ছবি রাখার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এতে করে পৃথিবীর মুক্তিকামী মানুষের চিন্তার জগতের সাদৃশ্য বুঝতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে আয়োজকরা। 

পিঁপড়া নামক গবেষণা সংস্থা এই আয়োজনটি তৈরিতে সাহায্য করেছে।

আলোর ভোর ফাউন্ডেশনের সহায়তায় ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’-এর ছবি প্রদর্শনীটি তিন দিনব্যাপী দৃক গ্যালারিতে সবার জন্য উন্মুক্ত থাকবে। ভবিষ্যতেও জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন আয়োজন করার পরিকল্পনার রয়েছে বলে জানান আয়োজকরা।