শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দেশের মঙ্গল এবং কল্যাণে কাজ করতে হবে সকলকে : পার্বত্য উপদেষ্টা

দেশের মঙ্গল এবং কল্যাণে কাজ করতে হবে সকলকে : পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, মানুষের মঙ্গল ও কল্যাণের জন্যই ধর্ম। সবাইকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে।

আজ রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা অনুষ্ঠানের বক্তব্যে সুপ্রদীপ চাকমা একথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। দেশটা আমাদের, এ দেশের উন্নয়ন আমরা সকলেই চাই। সরকারের উন্নয়ন কাজে ধর্ম, বর্ণ ও গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে। তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে মঙ্গলালোক স্মরণিকা উন্মোচন করা হয়। 

পরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর  করা হয়।