শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দেশত্যাগে এস আলমের শ্যালক আরশেদের নিষেধাজ্ঞা

দেশত্যাগে এস আলমের শ্যালক আরশেদের নিষেধাজ্ঞা

এস আলমের শ্যালক মোহাম্মদ আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আরশেদ গাজীপুরের আরমান্ডা স্পিনিং মিলসের মালিক ও কমার্স ব্যাংকের পরিচালক। আজ ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, আরমান্ডা স্পিনিং মিলসের মালিক, কমার্স ব্যাংকের পরিচালক ও এস আলমের শ্যালক মো. আরশেদ লুট করে কয়েক হাজার কোটি টাকা তার হেফাজতে রেখেছিলো। সেই টাকা স্থানান্তর করে তার স্ত্রী জেসমিন আরশেদের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন অপরাধের সঙ্গে সম্পৃক্ত।