শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে আরও পরিবেশবান্ধব করার আহ্বান

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে আরও পরিবেশবান্ধব করার আহ্বান

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বৈশ্বিক লক্ষ্যমাত্রা ও ২০৩০ সালের টেকসই উন্নয়নের এজেন্ডার সাথে সামঞ্জস্য রেখে শান্তিরক্ষা মিশনগুলোকে আরও পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি শান্তিরক্ষা মিশনগুলোকে আরও পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করা, উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করা, আয়োজক দেশগুলোর জীববৈচিত্র সংরক্ষণ করা ও আলোচিত শান্তিরক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান। এগুলো ২০৩০ সালের এজেন্ডার কাজের পরিপূরক।

রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এই ক্ষেত্রে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান সম্পর্কে ব্রিফিংকালে এই আহ্বান জানান। আজ এখানে প্রাপ্ত জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিদল, জার্মানি, ইতালি, কোরিয়া প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ার মিশনগুলোর সাথে যৌথভাবে গত ৩১ জানুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘জাতিসংঘের শান্তির পরিবেশগত প্রভাব- উচ্চাকাঙ্ক্ষা থেকে কর্ম’ শীর্ষক একটি পার্শ্ব অনুষ্ঠানের আয়োজন করে।

স্লোভেনিয়ার স্থায়ী প্রতিনিধির সঞ্চালনায় এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশগত প্রভাব হ্রাসে জাতিসংঘের শান্তি কার্যক্রমের অর্জন নিয়ে আলোচনা করা, এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের সম্ভাব্য বিকল্পের অন্বেষণ করা।

এ সময় পরিচালন সহায়তা বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে এবং সদস্য রাষ্ট্রগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।