সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

খালেদের বিয়ে ভাগ্য, প্রথম খেলাতেই ‘ম্যাচসেরা’

খালেদের বিয়ে ভাগ্য, প্রথম খেলাতেই ‘ম্যাচসেরা’

চলতি মাসেই বিয়ে করেছেন দেশের অন্যতম পেস বোলার সৈয়দ খালেদ আহমেদ। গত ১০ জানুয়ারি নিজের অফিসিয়াল ফেসবুকে বিয়ের করার বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সি এই তারকা পেসার।

বিয়ের পর শনিবার প্রথম ম্যাচ খেললেন জাতীয় দলের এই তারকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দ্বিতীয় ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের গতির মুখে পড়ে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সমর্থ হয় রংপুর। 

দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শামীম হোসেন পাটোয়ারি। বরিশালের হয়ে খালেদ আহমেদ ৪ ওভারে ৩১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ৩ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল। দলের জয়ে ২৪ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৪ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ২৭ বলে ২৬ রান করেন মুশফিকুর রহিম। ১৮ বলে ২০ রান করেন মিরাজ। ১১ বলে ২০ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

তবে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ৩১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন পেস বোলার খালেদ আহমেদ।