শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন কেবল সামাজিক সাম্য আনবে না, বরং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে। সরকার পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত ও পরিবেশের মানোন্নয়নে সবসময় তরুণদের পাশে চায়। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ব্যাপকভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে।

রংপুর সার্কিট হাউজে নাগরিক কমিটি ও শিক্ষার্থী নেতৃবৃন্দের সাথে শনিবার মতবিনিময়কালে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তিনি পরিবেশবান্ধব উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সময় এসেছে সমাজের সকল প্রকার বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় নাগরিক কমিটি এবং শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।