বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

উসমান খাজার পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

উসমান খাজার পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হয় পার্থে। সিরিজের প্রথম টেস্টে বাবর আজমদের ৩৬০ রানে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থে সিরিজের প্রথম টেস্টে জুতায় ইসরাইলি আগ্রাসনে ক্ষতবিক্ষত ফিলিস্তিনের জন্য সহানুভূতি জানিয়ে স্লোগান লিখে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার উসমান খাজা; কিন্তু ‘রাজনৈতিক’ কারণ দেখিয়ে খাজাকে অনুমতি দেয়নি আইসিসি।

মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট ও জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার লাগিয়ে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া দলের একমাত্র এই মুসলিম তারকা ক্রিকেটার। 

পার্থের মতো মেলবোর্ন টেস্টেও উসমান খাজাকে অনুমতি দেয়নি আইসিসি। প্রথম টেস্টটা কালো বাহুবন্ধনী পরে খেলা খাজা দ্বিতীয় টেস্টে জুতায় নিজের দুই মেয়ে আয়লা ও আয়েশার নাম লিখে খেলে প্রতিবাদ জানিয়েছিলেন।

আগামীকাল থেকে সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। তার আগে উসমান খাজার ভূয়সী প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি। 

সোমবার সিডনির কিরিবিলি হাউসে নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের টেস্ট দলকে সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী উসমান খাজার প্রসঙ্গে টেনে অ্যালবানিজি বলেন, ‘উসমান খাজা মানবাধিকারের পক্ষে দাঁড়িয়ে সাহসের পরিচয় দিয়েছে, আমি তাকে অভিনন্দন জানাতে চাই। সে সাহস দেখিয়েছে, আর পুরো দলও যে তাকে সমর্থন দিয়ে গেছে, সেটিও দারুণ ব্যাপার ছিল।’