শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বিচারহীনতার সংস্কৃতি উত্তরণে প্রেসক্রাইবড ফরম সংযোজন প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন

বিচারহীনতার সংস্কৃতি উত্তরণে প্রেসক্রাইবড ফরম সংযোজন প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন

বিচারহীনতার সংস্কৃতি উত্তরণে প্রেসক্রাইবড ফরম সংযোজন প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনে এ সংস্কার প্রস্তাব করা হয়।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান প্রতিবেদনটি হস্তান্তর করেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। মোট ২৮ দফা প্রস্তাবের স্থাায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন সংক্রান্ত অংশটি ২৬ নম্বরে রয়েছে।

বিচারহীনতার সংস্কৃতি বিষয়ে প্রস্তাবে বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি থাকলে রাষ্ট্রে এমন অনেক অপরাধ সংঘটিত হয় যার বিচার বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষিতই থাকে। এসব অপরাধের প্রতিকার বিধান না হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটতেই থাকে এবং আইন মানার প্রতি সংশ্লিষ্ট অপরাধীদের কোন দায়িত্ববোধ জন্মে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনসচেতনতা সৃষ্টি এবং পরবর্তীতে আইনের কঠোর প্রয়োগ থাকা প্রয়োজন।

এই উদ্দেশে ফৌজদারী কার্যবিধির ১৯০ (১) (গ) ধারার অধীনে অপরাধ আমলে নেওয়ার সুবিধার্থে উক্ত বিধিতে প্রেসক্রাইবড ফরম সংযোজন করা হয়েছে।