শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আরও এক মুসল্লির মৃত্যু টঙ্গী ইজতেমা ময়দানে

আরও এক মুসল্লির মৃত্যু টঙ্গী ইজতেমা ময়দানে

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের অংশ নেওয়া আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই মুসল্লির মৃত্যু হয়। 

মৃতের নাম নাজমুল হোসেন (৭৫), নাজমুল হোসেন বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে।

শুক্রবার রাতে ওই মুসল্লি শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম।

এই নিয়ে দ্বিতীয়পর্বের ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়। দিদার খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

প্রসঙ্গত ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।