শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ১১

আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, নারী ও শিশুসহ দগ্ধ ১১

সাভারের আশুলিয়ায় শবেবরাত উপলক্ষ্যে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. সূর্য্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩)। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের দুই তলায় দুই সন্তান নিয়ে বসবাস করেন পোশাক শ্রমিক সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এ উপলক্ষে পিঠার আয়োজন করা হয়। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন। এ সময় স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ রোগী নিয়ে আসেন। দগ্ধদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।