শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ জন

বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ জন

ফরিদপুরের নগরকান্দায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে অন্তত ২৮ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তি রানী দাস (৪৫) রাজবাড়ী সদরের বিনোতপুর গ্রামের দিলু কুমার দাসের স্ত্রী। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই রাজবাড়ীর।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিনোতপুর যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি (রাজবাড়ী-ব-১১-০০১৯)। পথে ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে এ হতাহতের ঘটনা ঘটে। 

নগরকান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল বলেন, রাত সাড়ে ১১টা পর্যন্ত বাসের মধ্যে আটকে ছিলেন হেলপার। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।