শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের শাহবাগে সমাবেশ

প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের শাহবাগে সমাবেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করছেন।

আজ রোববার সকালে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন তারা।

এ নিয়ে টানা ১১ দিন ধরে এই সমাবেশ করছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা।

আন্দোলনকারী প্রার্থীরা জানিয়েছেন, চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

তারা জানান, দিনে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন আর রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকেন তারা। এভাবে ১১ দিন ধরে লাগাতার কর্মসূচি পালন করছেন।

এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই বছরের ২১ এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর ১২ জুন ভাইভা সম্পন্ন হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়।

এতে ছয় হাজার ৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। সুপারিশপ্রাপ্ত হননি এমন ৩১ জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ ফেব্রুয়ারি বাতিল করে রায় দেন হাইকোর্ট।

বিষয়টি দ্রুত সমাধান করে তাদের যোগদানের ব্যবস্থা করে দিতে দাবি জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।