শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

অন্তর্বর্তী সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকার দখলকৃত মাঠগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে। সকল মাঠ উদ্ধার করা সম্ভব না হলেও এই সময়ের  মধ্যে চোখে পড়ার মতো মাঠ উদ্ধার করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

আজ বিকেলে কলাবাগান খেলার মাঠে ‘শহিদ মোবারক স্পোর্টস টুর্নামেন্ট’ উদ্বোধনকালে তিনি বলেন, ‘খেলাধুলা আমাদের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদকমুক্ত রাখে এবং আদর্শ তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখে। ঢাকা শহরে পর্যাপ্ত খেলার মাঠের অভাব রয়েছে, অনেক মাঠ দখল হয়ে গেছে। এগুলো পুনরুদ্ধার করতে হবে।’

এ সময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে এক রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের নাম আমরা সকল কর্মকাণ্ডে জড়িত করবো, চিরদিন আমরা তাদের স্মরণে রাখবো।’

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি মডেল সিটিতে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করছে যাতে সকল নগরবাসী এর সুফল পায় এবং সুন্দর নগর জীবনের প্রতিফলন ঘটাতে পারে।