শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জুলাই নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে চলতি সপ্তাহেই : ফারুক ই আজম

জুলাই নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে চলতি সপ্তাহেই : ফারুক ই আজম

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

এছাড়া চলতি সপ্তাহেই জুলাই নীতিমালা চূড়ান্ত ও অধিদপ্তরের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

আজ সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে তিনি এসব তথ্য জানান।

ফারুক ই আজম আরো জানান, সারা দেশে অভিযান চালিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে ডিসিদের নির্দেশনা  দেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক হিসেবে বিশ হাজার টাকা করে আজীবন সম্মানী ভাতা দেওয়া হবে। এছাড়া যারা আহত হয়েছেন তাদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে মাসিক হারে সম্মানী ভাতা ও চাকুরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।