শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

স্মার্টকার্ড দেওয়া হলো জুলাই বিপ্লবে আহত ১৭৪ জনকে

স্মার্টকার্ড দেওয়া হলো জুলাই বিপ্লবে আহত ১৭৪ জনকে

জুলাই বিপ্লবে আহত ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের এই স্মার্টকার্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার বিএসএমএমইউ’র কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্টকার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম হুমায়ুন কবীর।

এসময় বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।  

ইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই-২০২৪ বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্টকার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিকেলে ১৩ জন, নিটোরে ৬৭ জন ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন।