শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই হয়েছে উত্তরায়

চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই হয়েছে উত্তরায়

রাজধানীর উত্তরা চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এক ফেসবুক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন এক নারী ভুক্তভোগী। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় একটি বাসে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর মতে, সকাল ৮টার দিকে তিনি উত্তরা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে রিকশায় যাওয়ার পরিকল্পনা করলেও নিরাপত্তার কথা চিন্তা করে পাবলিক বাসে ওঠেন। কিন্তু বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পালটে যায়।

ভুক্তভোগী আরও লিখেন, বাসটি যাত্রীতে পূর্ণ হয়ে যাওয়ার পর আরও ৫-৬ জন যুবক সাধারণ যাত্রীর মতো বাসে ওঠেন। এরপর হঠাৎ তারা ছুরি বের করে চিৎকার করে বলে, সবাই চুপ, যা আছে বের করে দে। মুহূর্তের মধ্যেই তারা বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল, ওয়ালেটসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরিকাঘাতও করে। মাত্র দুই মিনিটের মধ্যেই ছিনতাইকারীরা তাদের কাজ সেরে দ্রুত বাস থেকে নেমে যায়। 

এ ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে হতবাক হয়ে যান। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘বাসটি হাউজ বিল্ডিং থেকে আজমপুর বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই ছিনতাইকারীরা বেশ কয়েকজনের মোবাইল, ওয়ালেট ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত নেমে পড়েন। তাদের মধ্যে তিনজনের কাছে ছুরি ছিল।’

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি মো. শামিম আহমেদ যুগান্তরকে বলেন, এ ধরনের একটি ঘটনার কথা আমরা শুনেছি। তবে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি এবং তদন্ত শুরু করে অতিদ্রুত অভিজান পরিচালনা করবো।