শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে উল্লেখযোগ্য সংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং জাতিসংঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের গ্লোবাল কমিউনিকেশনসের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেইসঙ্গে বহুভাষিকতাকে টেকসই সামাজিক উন্নয়নের সাথে সংযুক্ত করার উদ্যোগের জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি মেলিসা ফ্লেমিং এবং অন্যান্য সকল বক্তারা তাদের বক্তব্যে মাতৃভাষার জন্য নিবেদিত একটি দিবস ঘোষণা বাংলাদেশের নেতৃত্বের ভূমিকার গভীর প্রশংসা করেন। পাশাপাশি, তারা অব্যাহত শিক্ষা ও উন্নয়নের ভিত্তি হিসেবে মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষার গুরুত্বকেও স্বীকৃতি দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাষা ও ভাষা বিষয়ক এনজিও কমিটির সভাপতি অধ্যাপক ফ্রান্সিস এম. হাল্ট, ইউনেস্কোর প্রতিনিধি লিলি গ্রে এবং জাতিসংঘের বহুভাষিকতার সমন্বয়কারীর প্রতিনিধি অ্যান লাফেবার। এর আগে সকালে বাংলাদেশের স্থায়ী মিশন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তারা প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বার্তা পাঠ করে শোনান।