শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ২ জনকে জীবিত উদ্ধার

জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, ২ জনকে জীবিত উদ্ধার

 

রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারে লাগা আগুন ঘন্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩৭ পুরান পল্টন কালভার্ট রোডের জামান টাওয়ারের চতুর্থ  ও পঞ্চম তলায় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। 

তিনি বলেন, ভবনটি থেকে আমরা দু’জনকে জীবিত উদ্ধার করেছি।

তিনি জানান, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে  ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি। 

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি তিনি। হতাহতেরও কোন খবর পাওয়া যায়নি।