শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বৃহস্পতিবার নোভারটিসের শেয়ার হস্তান্তরে অনিয়মের তদন্ত চেয়ে রিটের শুনানি

বৃহস্পতিবার নোভারটিসের শেয়ার হস্তান্তরে অনিয়মের তদন্ত চেয়ে রিটের শুনানি

বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়েরকৃত রিটের শুনানি আগামী বৃহস্পতিবার কার্যতালিকায় থাকবে।

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বিষয়টি বাসস'কে নিশ্চিত করেন।

আদালতে আজ বিষয়টি শুনানির জন্য রিটের পক্ষে মেনশন করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।

রিটের পক্ষে আরও ছিলেন তৌফিকা ইয়াছমিন ও ব্যারিস্টার মিজানুর রশিদ।

রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বাসস'কে বলেন, এ রিট মামলায় সম্পূরক আবেদন দাখিল ও রিটের পক্ষে সিনিয়র এডভোকেট ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অসুস্থ থাকায় আজ সময় চাওয়া হয়।

নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশে বলা হয়, এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরবর্তী সময়ে এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়।