মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ঘন কুয়াশা: ঢাকার ফ্লাইট নামলো ভুটানে

ঘন কুয়াশা: ঢাকার ফ্লাইট নামলো ভুটানে

ঘন কুয়াশায় গত কয়েকদিন ধরে ঢাকায় ফ্লাইট বিপর্যয় ঘটছে। সোমবারও একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে ভুটানে নেমেছে।

সোমবার শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ব্যাংকক থেকে ছেড়ে আসা ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি ভুটানের পারো বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া সোমবার ১০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।

সূত্রটি আরও জানায়, সকাল সাড়ে ৭টায় দ্রুক এয়ারের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ঘন কুয়াশায় ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে অবতরণ করে ভুটানে।

এদিকে ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। বিভিন্ন এয়ারলাইনসের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।