শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

গাবতলীতে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাবতলীতে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম বাসসকে জানান, বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের  প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩ টা ১২ মিনিটে।

তিনি বলেন, রাজধানীর কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর, ও তেজগাঁও  ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ধারণা করা হচ্ছে, আগুনে টিনশেড ও আধাপাকা দেড়শ থেকে দুইশত ঘরবাড়ি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে জানা যায়নি ।