সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

মাশরাফিকে নিয়ে যা বললেন জাকির হাসান

মাশরাফিকে নিয়ে যা বললেন জাকির হাসান

বিপিএলে সিলেটের পরাজয়ের পর আলোচনায় এসেছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পারফরম্যান্স। লম্বা সময় খেলার বাইরে থাকায় প্রথম ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি মাশরাফি। তবে মাশরাফির পারফরম্যান্সের চেয়ে তার মাঠে থাকাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন সিলেটের ক্রিকেটার জাকির হাসান। তিনি মনে করেন মাশরাফির মাঠে থাকাটাই দলের জন্য অনুপ্রেরণাদায়ী।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাকির বলেন, আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে মাশরাফি ভাই মাঠে থাকাটাই অনুপ্রেরণাদায়ী ব্যাপার (মোটিভেশন) বলতে পারেন আমাদের জন্য। (উনি থাকলে) অনেক সিদ্ধান্ত সুবিধাজনক হয়ে যায়। এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ।

এ ছাড়া অনুশীলনে মাশরাফির ব্যাটিং অনুশীলনের কারণ সংক্রান্ত প্রশ্নের জবাবে জাকির বলেন, এই প্রশ্নটা আমাকে না করে ভাইয়াকে করলে বেশি ভালো হবে। ব্যাটিং করছেন হয়তো যেহেতু প্রথম অনুশীলন করছেন। এর আগেও এসেছেন তবে অনুশীলন করেননি। হয়তো চেষ্টা করছেন ব্যাটিং দিয়েও নিজেকে আরও একটু তৈরি করার।

প্রথম ম্যাচে সিলেট হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন জাকির। ৪৩ বলে ৭০ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি।