শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের ২ বিশেষজ্ঞ

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় যুক্তরাজ্যের ২ বিশেষজ্ঞ

জুলাই বিপ্লবে চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসা দিতে এবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ চিকিৎসক। তারা হলেন, দেশটির বিখ্যাত মরফিল্ড আই হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. মাহী মুকিত ও ডা. নিয়াজ ইসলাম।

শনিবার সকাল থেকে তারা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা  দেন। আজ রোববারও চিকিৎসা দেবেন, প্রয়োজন হলে অস্ত্রোপচার করবেন।

রোগীদের চিকিৎসা সম্পর্কে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডা. নিয়াজ ইসলাম বলেন, একেকজনের একেক সমস্যা। এখানকার চিকিৎসকরা ভালো চিকিৎসা দিয়েছেন। এখানে বড় সমস্যা পাচ্ছি, রোগীরা অনেক কিছু বুঝে না, বুঝতে চায় না। আমরা তাদের বিষয়গুলো কাউন্সিলিং করার চেষ্টা করছি। তিনি বলেন, তার আগে একটা সমস্যা ছিল, সেটা সমাধান হয়েছে। এখন কী অবস্থায় আছে, ভবিষ্যতে কী হতে পারে? এগুলো ঠিক করে আমরা পরিকল্পনা ঠিক করছি। যার যেটা প্রয়োজন, সেই সাপোর্ট দিতে চাই। অস্ত্রোপচার প্রয়োজন হলে করব। যার নিয়মিত চিকিৎসা প্রয়োজন, করছি। তবে এটা এক দুইদিনের বিষয় নয়। দীর্ঘদিন ফলোআপের বিষয়।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল বলেন, জুলাই বিপ্লব আহত চক্ষু রোগীদের আমাদের হাসপাতালে চিকিৎসা দিয়েছি। অনেককে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছি। সিঙ্গাপুর থেকে চিকিৎসক এনেও দেখিয়েছি। যুক্তরাজ্য থেকে দুজন চিকিৎসক এসে দেখছেন। আমরা চাই, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত রোগীরা সর্বোচ্চ সেবা পাক।

হাসপাতালে আহতদের চিকিৎসা সমন্বয়ক ও সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলা বলেন, অনেক রোগী। তাদের নানারকম সমস্যা। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। এখনো চেষ্টা করে যাচ্ছি। এরই অংশ হিসাবে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা এনেছি। তারা পরামর্শ দেবেন, প্রয়োজনে অস্ত্রোপচার করবেন।