শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা বিএনপি।

ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে এনায়েতকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

উপজেলা আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এনায়েতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হলে অভিযোগ প্রমাণিত হয়। এর জেরে এনায়েতেকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

মো. রমিজ উদ্দিন হাওলাদারকে তাঁতেরকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ দেওয়া হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।