শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এসেছে ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাভারসহ এর আশপাশের ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সোয়া ৯ টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ।

তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে পাওয়ার গ্রিডে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আগুনের খবর পেয়ে দ্রুত সাভার ও এর আশপাশের ফায়ার স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু  করে।

তাৎক্ষণিকভাবে  আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।