শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ঢাকায় উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি আটক

ঢাকায় উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি আটক

রাজধানীর শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হত্যা মামলায় সন্দেহভাজন স্বামী নাজের ও স্ত্রী রুপাকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ফরিদপুর রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করে উত্তরখান থানা পুলিশ।

আজ বুধবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন রাজধানীর উত্তরখান থানার পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান।

পুলিশ বলছে, রাজধানীর উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়াকে (৫০)। এ ঘটনায় নিহতের ভাই মুজাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ওই ফ্ল্যাটে ২০ থেকে ২২ বছর বয়সি একজন তরুণ ও একজন তরুণীকে ঘিরে সন্দেহ তৈরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার পরিদর্শক (ওসি) মো. জিয়াউর রহমান যুগান্তরকে বলেন, উত্তরখানের পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজের দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত একজনের বাড়ি ফরিদপুরে বলে জানায় পুলিশ।