মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ঢাকায় বেড়েছে শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬

ঢাকায় বেড়েছে শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬

রাজধানী ঢাকার আকাশে মঙ্গলবার সকাল থেকেই সূর্যের উপস্থিতি দেখা গেছে। কিন্তু তার পরও বেড়েছে হাড় কাঁপানো শীত। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীসহ দেশের সর্বত্র মঙ্গলবার শীতের তীব্রতা আরও বেড়েছে। এদিকে দুই জেলায় আজ সবনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ রেকর্ড করা হয়েছে, যা দেশেরও সবনিম্ন তাপমাত্রা।

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাজধানী এবং সেই সঙ্গে দেশেরও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হলো। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এটি এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এর পাশাপাশি মঙ্গলবার চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার ঢাকাসহ দেশের চার বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবারও দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকার স্টেশনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস হলেও স্থানগুলোর তাপমাত্রা ১০–এর নিচে। তাই এখানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

চার বিভাগ ছাড়াও মৌলভীবাজার, ভোলা, কুমিল্লা ও বরিশাল জেলাতেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।