শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দেশের বাজারে আধুনিক প্রযুক্তির সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক বাইক

দেশের বাজারে আধুনিক প্রযুক্তির সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক বাইক

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো’। নতুন মডেল ‘এ১০’ ও ‘এ১২’ দৃষ্টিনন্দন ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং অসাধারণ পারফরম্যান্স নিয়ে এসেছে। ‘এ১০’ মডেলটি মূলত তরুণদের জন্য আদর্শ, যা গ্রাফিন ব্যাটারির সাহায্যে একবার চার্জে ৬৫-৭৫ কিমি. চলতে পারে এবং সর্বোচ্চ গতি ৩৫ কিমি./ঘণ্টা।

অন্যদিকে, পেশাদার ও করপোরেট ব্যবহারকারীদের জন্য উপযুক্ত ‘এ১২’ মডেলটি ১০০০w মোটর এবং 60V/26Ah ব্যাটারিসহ এক চার্জে ৭৫-৮৫ কিমি. চলতে সক্ষম, যার সর্বোচ্চ গতি ৪৭ কিমি./ঘণ্টা। রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল জানান, ‘আমরা আরও টেকসই ও সাশ্রয়ী ইলেকট্রিক যানবাহন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সাশ্রয়ী মূল্যের এ বাইকগুলোর দাম যথাক্রমে ৭৯,৯০০ টাকা (এ১০) এবং ৯৯,৯০০ টাকা (এ১২)। রিভো গ্রাহকদের সুবিধার জন্য ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস ও ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে।