শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

হাইকোর্টের নির্দেশ ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিতে

হাইকোর্টের নির্দেশ ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দিতে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী দ্বিতীয় শ্রেণির গেজেটভুক্ত পদে নিয়োগ দানের জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আফজালুর রহমান নামে এক ব্যক্তির রিট আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন উচ্চ আদালত।

রিট আবেদনে বলা হয়েছে,  সরকারের ১৯৭৮ এবং ১৯৯৪ সালে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সব ধরনের চাকরিতে ডিপ্লোমা প্রকৌশলীদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে দশম গ্রেড বা দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু গত ১২ নভেম্বর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ডিপ্লোমা প্রকৌশলীদের সহকারী জুনিয়র প্রকৌশলী পদে নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনকি সরকারের প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে বোর্ড তাদের ইচ্ছামাফিক গ্রেডিং পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বৈষম্যমূলক এই বিধি সংস্কারের জন্য গত ১৪ জানুয়ারি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন আফজালুর রহমান। আবেদনে ডিপ্লোমা  প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান পূর্বক গত বছরের ১২ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করার জন্যও আবেদন করেন।

রিটের পক্ষে আইনজীবী এডভোকেট আনোয়ার সাদাত বলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯৯৪ সালের বাংলাদেশের চাকরি নিয়োগ বিধিতে  ডিপ্লোমা প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদানের নির্দেশনা রয়েছে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান এই বিধি মান্য করলেও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারের এই প্রজ্ঞাপন তামিল না করে নিজেদের ইচ্ছামতো নিয়োগ বিধি প্রবর্তন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। এমনকি পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে বিমাতাসুলভ ও বৈষম্যমূলক আচরণ করছে।

হাইকোর্ট বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আগামী ৯০ দিনের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের ১৯৯৪ সনের প্রজ্ঞাপন অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের উপ-সহকারী প্রকৌশলী এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় নিয়োগ প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।

এডভোকেট আনোয়ার সাদাত আরও বলেন, এই আদেশের ফলে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রায় ১ হাজার ৭০০ ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রাপ্তির পথ সুগম হয়েছে, যা ভবিষ্যতে নিয়োগ প্রাপ্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এতে করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের মধ্যে চলমান দীর্ঘদিনের বৈষম্য ও বিরোধ প্রশমিত হবে বলে তিনি বলেন।