মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা করেন।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন।  আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করছি।

বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে বিদায় জানান বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাহাবউদ্দিন ফরাজী, আনিসুর রহমান, নির্মল চ্যাটার্জি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা।