মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ব্যারিস্টার খোকনকে সতর্ক করলেন আদালত

ব্যারিস্টার খোকনকে সতর্ক করলেন আদালত

বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে সতর্ক করেছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, আপিল বিভাগের রায়ের ব্যাখ্যা দেওয়ার আপনি কে?

বর্তমান সংসদের এমপিদের শপথকে ‘অসাংবিধানিক’ ব্যাখ্যা দেওয়া এবং এ সংক্রান্ত আপিল বিভাগের রায়ে ‘অস্পষ্টতা রয়েছে’ মর্মে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় খোকনকে সতর্ক করে এ কথা বলেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এসব কথা বলেন।

মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় থাকা ১৪ নম্বর মামলাটি শুনানিতে অংশ নিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ডায়াসের সামনে দাঁড়ান। এসময় তাকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘কোনও রায়ের বিষয়ে অস্পষ্টতা থাকলে আপনি রিভিউ করতে পারেন। পাবলিকলি রায় নিয়ে এসব কী বলে বেড়ান? এভাবে আপনি বলতে পারেন না।’

জবাবে ব্যারিস্টার খোকন বলেন, ‘মহামান্য আদালত আমি রায়ে থাকা ফিকশন নিয়ে কথা বলেছি।’

এসময় প্রধান বিচারপতি বলেন, ‘রায়ের ব্যাখ্যা দেবেন একমাত্র সুপ্রিম কোর্ট। আপনি ব্যাখ্যা দেওয়ার কে?’ এরপর আপিল বিভাগ ব্যারিস্টার খোকনের মামলার শুনানি গ্রহণ করেননি।

এর আগে ২০২৩ সালের ১ আগস্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২৯০ সংসদ সদস্যদের শপথকে অবৈধ বলে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। পরে আপিল বিভাগের এ রায় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন ব্যারিস্টার খোকন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ সংসদ সদস্য শপথ নেন। এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচিত ব্যক্তিরা সে বছরের ৯ জানুয়ারি শপথ নেন। একই বছরের ২৯ জানুয়ারি ওই সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে, সংসদের মেয়াদ গণনা হবে সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর। তাই দশম সংসদের মেয়াদ শেষ হয়নি। দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নেওয়া হয়েছে। এমন যুক্তিতে একাদশ সংসদের ২৯০ সদস্যের নেওয়া শপথের বৈধতা নিয়ে ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন বিএনপিপন্থি আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।