শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

গ্রাম ও শহরে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহ প্রশ্নে হাইকোর্টের রুল

গ্রাম ও শহরে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহ প্রশ্নে হাইকোর্টের রুল

গ্রাম ও শহরে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহ কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে লোডশেডিংয়ের শিডিউল ২৪ ঘণ্টা আগে কেন প্রকাশ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। 

রিটকারী আদালতকে বলেন, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়। এর ফলে এসব এলাকায় থাকা পোলট্রিসহ নানা উৎপাদনমুখী শিল্প মারাÍকভাবে ক্ষতিগ্রস্ত হয়।