শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ জন

এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ জন

কুমিল্লার চান্দিনায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী শুক্রবার সকালে বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. বিল্লালের ছেলে মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামে প্রভাত চন্দ্র সরকারের ছেলে রতন চন্দ্র সরকার।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। সে কচুয়া উপজেলার একটি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

গত ১৯ মার্চ বিকালে চান্দিনা ও কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা কৈলাইন বাজারে বন্ধুর সঙ্গে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।

ভুক্তভোগী ওই ছাত্রী বলে, বুধবার বন্ধুর সঙ্গে দেখা করে সন্ধ্যার পর অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলাম। পথে ৫-৬ জন যুবক অটোরিকশা থামিয়ে চালক ও আমাকে চড়-থাপ্পড় দিয়ে জমির মাঝে একটি শ্যালো মেশিনের ঘরে নিয়ে যায়। অটোরিকশা চালকের হাত-পা বেঁধে পাঁচ যুবক আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি জ্ঞান হারিয়ে ফেললে তারা আমাদের সেখানে ফেলে রেখে চলে যায়।

সে বলে, জ্ঞান ফিরে পেয়ে অটোরিকশা চালকের হাত-পায়ের বাঁধন খুলে দিলে আমাকে বাড়িতে পৌঁছে দেয়। পরদিন সন্ধ্যায় আমি ওই অটোরিকশা নিয়ে আবারও কৈলাইন বাজারে এসে দুই ধর্ষককে চিনতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি বাজারে উপস্থিত মানুষকে অবহিত করি। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে তাৎক্ষনিক আটক করা হয়। পরদিন ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বাদী হয়ে মামলা দায়ের করার পর অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।