শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

লিগ্যাল এইড-এ আইনি সহায়তা ১ লাখ ২৪ হাজার ৮০৮ কারাবন্দিকে

লিগ্যাল এইড-এ আইনি সহায়তা ১ লাখ ২৪ হাজার ৮০৮ কারাবন্দিকে

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) ১ লাখ ২৪ হাজার ৮০৮ জন কারাবন্দিকে সরকারি খরচায় আইনি সহায়তা দিয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল, দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী সর্বমোট ১১ লাখ ৮২ হাজার ৭৬৭ জন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) এই আইনি সেবা প্রদান করা হয়েছে। উপকারভোগীদের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৮০৮ জন কারাবন্দি রয়েছেন।

তাছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ৭৬১ জন, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৯ লাখ ৩৯ হাজার ৮৩১ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ১১৭ জন এবং জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-'১৬৪৩০') ১ লাখ ৮৫ হাজার ৫৮ জন রয়েছেন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।