শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ঐক্যমত কমিশনের সাথে বিএনপি, এনসিপি ও সিপিবির সংলাপ আজ

ঐক্যমত কমিশনের সাথে বিএনপি, এনসিপি ও সিপিবির সংলাপ আজ

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপে বসবে কমিশন।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।  

এদিন দুপুর ১টায় কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে বিএনপি, বেলা ২টায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এবং সবশেষ বেলা আড়াইটায় জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত মতামত পেশ করবে, সিপিবি। 

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।