সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ভূমিকম্পে কাঁপল চীন, নিহত ৪৭

ভূমিকম্পে কাঁপল চীন, নিহত ৪৭

চীনের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ওই অঞ্চলটি কিরগিস্তান সীমান্তে অবস্থিত। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি ও এনডিটিভি।

তবে কিছু কিছু সংবাদমাধ্যম বলেছে, মঙ্গলবার কিরগিস্তান ও জিনজিয়াং সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের আঘাতে বেশ কিছু মানুষের আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ধসে পড়েছে। 

চীনের ভূমিকম্প প্রশাসনের মতে, স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাত ২টা ৯ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলের উশি কাউন্টির পাহাড়ি সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। পরবর্তীতে সকাল ৮টা পর্যন্ত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে চায়না আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের পর জিনজিয়াং রেলওয়ে বিভাগ তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করে দেয় এবং ২৭টি ট্রেনের চলাচল ভূমিকম্পে ব্যাহত হয়েছে বলে জানা গেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকটি বিভাগ ত্রাণ প্রচেষ্টার সমন্বয় করছে। দুর্গতদের জন্য সুতির তাঁবু, কোট, কুইল্ট, গদি, ভাঁজ করা বিছানা এবং খাবার গরম করার চুলা সরবরাহ করা হয়েছে।

এদিকে দক্ষিণ-পশ্চিম চীনের পার্বত্য ইউনান প্রদেশে ভূমিধসে অন্তত ৪৭ জন চাপা পড়ার পর উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।