শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

মহান স্বাধীনতা দিবসে ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত গাবতলী-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ থাকবে

মহান স্বাধীনতা দিবসে ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত গাবতলী-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ থাকবে

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভিভিআইপিগণের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত গাবতলী-আমিন বাজার-সাভার-নবীনগর সড়কে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।

আজ এক তথ্য বিবরণীতে এসব নির্দেশনা বলা হয়।

এ সময়ে গাবতলী থেকে ঢাকা বহিঃগমনকারী যানবাহনসমূহ বিকল্প রুট হিসেবে মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট ব্যবহার করবে। 

ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী ঢাকা অভিমুখী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল প্রকার যানবাহনকে আগামী ২৬ মার্চ ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিকল্প গমনাগমন পথ ব্যবহার করার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রধান উপদেষ্টা গাবতলী-আমিন বাজার-সাভার হয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ শেষে একই পথে ঢাকায় ফিরে আসবেন।