সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে যে অভিযোগ সানিয়ার!

পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে যে অভিযোগ সানিয়ার!

পাকিস্তানের ক্রিকেটারদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন সানিয়া মির্জা। তাও আবার শোয়েব মালিকের সঙ্গে তার বিয়ে হওয়ার পরে। সেই পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। তার পরেই অনেকে প্রশ্ন তুলেছেন, নিছক মজা করে কি সে কথা বলেছিলেন সানিয়া? না কি বিয়ের পর থেকেই শোয়েবকে নিয়ে বিরক্ত ছিলেন তিনি?

শোয়েব ও সানিয়া একটি অনুষ্ঠান করতেন। সেখানে অতিথি হিসাবে এসেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। 

কথা বলতে গিয়ে সানিয়া বলেন, আমি সবাইকে একটা কথা বলতে চাই। আমি নিশ্চিত, জইনাব (রিয়াজের স্ত্রী) আমার কথার সঙ্গে একমত হবে। পাকিস্তানের ক্রিকেটারদের সব থেকে প্রিয় কাজ স্ত্রীদের নিয়ে মজা করা। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অনেক প্রশ্ন উঠতে শুরু করে।

সানিয়ার মতো শোয়েবেরও একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সাবেক সতীর্থ শোয়েব আখতারের সঙ্গে শোয়েবের একটি সাক্ষাৎকারের ভিডিও হইচই ফেলে দেয়। সেটি শোয়েব মালিক ও সানিয়ার বিয়ের আগের। 

সেখানে আখতার প্রশ্ন করেন যে শোয়েব কি কোনো মেয়েকে পছন্দ করেন? জবাবে শোয়েব মালিক বলেন, একটা মজার কথা বলব। সব মেয়েকেই আমার ভালো লাগে। ওরা আমার মনে নিজেদের জায়গা করে নেয়।

আখতার আবার শোয়েব মালিককে পছন্দের নাম বলতে বলেন। জবাবে শোয়েব মালিক বলেন, পাঁচ জন নয়, ৫০০ জন আছে। কার কার নাম বলব?