শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির শ্রদ্ধাঞ্জলি

রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির পক্ষ থেকে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। 

আজ সকালে জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। পরে রাঙ্গামাটি সদর সেক্টরের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  

বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ছিন্নভিন্ন দেহ শনাক্তকারী স্থানীয় ব্যক্তি দয়াল কৃষ্ণ চাকমা ও সাংবাদিকসহ স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন। দয়াল কৃষ্ণ চাকমাই মুন্সী আব্দুর রউফকে সমাহিত করেন।

এ সময় বিজিবি’র সদস্যরা বিউগলের করুণ সুর বাজিয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের প্রতি সশস্ত্র সালাম প্রদর্শন করেন। পরে বীরশ্রেষ্ঠের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। 

এসময় দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন।

পরে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

উল্লেখ্য, প্রতিবছর স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে এভাবেই শ্রদ্ধা নিবেদন করেন এলাকাবাসী।