মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ দেশে পৌছেছে। বুধবার সকাল ১১টায় শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্থান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির শিকারপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮ এস- এর কাছে লাশ গ্রহণ করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জামিল ও বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে নিহত সদস্য রইস উদ্দিনের লাশ গ্রহণ করেন।

এর আগে সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবির এক সদস্য নিহত হওয়ার প্রতিবাদে বিজিবি গতকাল মঙ্গলবার বিএসএফকে প্রতিবাদ পত্র পাঠায়। বিজিবি মোহাম্মদ রইস উদ্দিনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

লে. কর্নেল জামিল জানান, নিহতের প্রথম জানাজা যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে লাশ তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে। যশোর লাশ গ্রহণকালে বিজিবির অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। শোকের ছায়া নেমে আসে এলাকায়।

উল্লেখ্য, গত সোমবার ভোরে বিএসএফ সদস্যরা বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ঢুকে সিপাহী রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে। 

স্থানীয় সূত্র জানায়, ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে সোমবার ভোরে চোরাকারবারীরা বেশ কিছু গরু পাচার করে নিয়ে আসছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারীদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্যদের দেখে এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দিন সামনে এগিয়ে যান।

রইস উদ্দিন বিএসএসফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা তাকে গুলি করে আহত করে। পরে বনঁগাও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।