শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চট্টগ্রামে সেনাবাহিনী প্রধানের পার্বত্য সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে সেনাবাহিনী প্রধানের পার্বত্য সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খাগড়াছড়ির অন্তর্গত একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেন। শনিবার তিনি পরিদর্শনকালে ক্যাম্পের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি তাদের মনোবল ও কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ‍্য জানানো হয়।

পোস্টে বলা হয়, পরিদর্শনকালে সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এছাড়া ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান বান্দরবান এর অন্তর্গত একটি জোন সদর পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে, তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। সঙ্গে পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সকল সেনা সদস্যদেরকে তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।