শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ঈদের ছুটিতে এটিএম সেবা চালু থাকবে

ঈদের ছুটিতে এটিএম সেবা চালু থাকবে

ঈদের টানা নয় দিনের ছুটি শুরু হয়েছে শুক্রবার থেকে। চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। এই টানা নয় দিনের ছুটিতে ডিজিটাল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। এর মধ্যে শুক্রবার ও শনিবার বিশেষ ব্যবস্থায় সরকারি ব্যাংক কিছু বেসরকারি ব্যাংকের শাখা খোলা ছিল। আজ রোববার থেকে সব ব্যাংক বন্ধ থাকবে। তবে বন্দর এলাকায় সংশ্লিস্ট ব্যাংকগুলোর শাখা বন্দর কর্তৃপক্ষর চাহিদা অনুযায়ী আমদানি রপ্তানি বাণিজ্যের সুবিধার্থে খোলা থাকবে। 

ঈদের ছুটিতে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা চালু থাকবে। গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা যাতে সার্বক্ষনিকভাবে চালু থাকে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এটিএম বুথের নিরাপত্তার সঙ্গে ডিজিটাল ব্যাংকিংয়ের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে। ডিজিটাল ব্যাংকিংয়ে কোন সাইবার হামলার বার্তা পেলে সঙ্গে সঙ্গে গ্রাহকদেরকে সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল ব্যাংকিং সেবায় টাকা তোলার সীমাও বাড়ানো হয়েছে। 

আগামী ৬ এপ্রিল থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। তখন থেকে সরকার ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন।