শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিল ৪৫৪৭৮ হাজার গাড়ি

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পাড়ি দিল ৪৫৪৭৮ হাজার গাড়ি

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। নাড়ির টানে রাজধানী ছাড়ছে মানুষেরা। ইতিমধ্যে সরকারি-বেসরকারি সব অফিস ছুটি হয়েছে। ঈদুল ফিতর উদযাপনে শেষ সময়ে গ্রামে ফিরছে মানুষেরা। ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। তবে আগের তুলনায় সেতুটি দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় কমেছে। 

শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল বাবদ আদায় করা হয়েছে তিন কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। এর আগের ২৪ ঘণ্টায় সেতুটি পাড়ি দিয়েছিল ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন, যার থেকে ৩ কোটি ৩৮ লাখ টাকা টোল আদায় হয়েছিল। 

রোববার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেন দিয়ে ২৯ হাজার ২৮৮ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০ টাকা। অপরদিকে সেতুর পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেন দিয়ে ১৬ হাজার ১৯০টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয় এক কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহণের সংখ্যা আগের তুলনায় কমেছে। মহাসড়কটিতে যানবাহনের চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি। ফলে স্বস্তির নিশ্বাস ফেলে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষ।