সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

ঈদে কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

ঈদে কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

বর্তমান সময়ে দেশের আলোচিত তারকা দম্পতি মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পর এই প্রথম ঈদ করছেন তারা। তাদের দুজনের প্রথমবার ঈদ উদযাপন নিয়ে ভক্তদের প্রশ্নের শেষ নেই। তারাও জানিয়েছেন ঈদের পরিকল্পনার কথা।

 

চাঁদরাতে ফেসবুকে একসঙ্গে ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। জানা গেছে ঈদে তাদের বিশেষ পরিকল্পনা না থাকলেও, নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব।

 

সম্প্রতি সংবাদ সম্মেলনে ঈদ পরিকল্পনা প্রসঙ্গে মেহজাবীন বলেন, এবারের ঈদটা আমাদের জন্য একটু অন্যরকম হতে যাচ্ছে। কারণ, আমরা দুই পরিবার একসঙ্গে ঈদ উদযাপন করবো।

 

যদিও আলাদা কোনো আয়োজন করিনি, তবু এই নতুন অভিজ্ঞতার জন্য আমি বেশ উচ্ছ্বসিত।

 

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ার বিষয়ে তিনি আরও বলেন, ঈদের দিন সবাই একসঙ্গে থাকব, একে অপরের সঙ্গে সময় কাটাবো—এটাই সবচেয়ে বড় আনন্দ। আমি এই মুহূর্তটির জন্য মুখিয়ে আছি।

 

অন্যদিকে, নির্মাতা আদনান আল রাজীবের কথায়ও ফুটে উঠেছে পারিবারিক উষ্ণতার ছোঁয়া।

 

তিনি বলেন, পরিবার পাশে থাকলে সবসময় ভালো লাগে। যখন আমার আড্ডা হয় তখন আমার কাছে মালাইকাকে আলাদা কোনো শালিকা মনে হয়না। আমরা একজন আরেকজনকে অনেকদিন থেকে চিনি। আমরা ইতোমধ্যে একটা পরিবারের মধ্যে আছি।

 

চলতি বছর ভালোবাসা দিবসে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব।