মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ড. ইউনূস ইস্যুতে ১২ সিনেটরের চিঠি প্রত্যাখ্যান করছি: খুরশীদ

ড. ইউনূস ইস্যুতে ১২ সিনেটরের চিঠি প্রত্যাখ্যান করছি: খুরশীদ

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে ‘হেনস্তা’ করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো ১২ মার্কিন সিনেটরের চিঠি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি বলে জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান। 

বুধবার (২৪ জানুয়ারি) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ১২ মার্কিন সিনেটরের বক্তব্য অবান্তর, অযৌক্তিক এবং বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপের শামিল। বিভিন্ন জায়গা থেকে বায়াস্ট হয়ে, না জেনে, না শুনে তাদের এমন বক্তব্য দেওয়া আমি মনে করি বিচারব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ।

খুরশীদ আলম খান বলেন, তারা শ্রম আদালতের রায়টি পড়ুক, বিচার বিশ্লেষণ করে তার পর বক্তব্য দিক। না পড়ে, না শুনে মন্তব্য করা সরাসরি বিচারব্যবস্থায় হস্তক্ষেপের শামিল। যদিও আমরা এগুলো আমলে নেই না, পাত্তা দিই না। কোন দেশের কোন সিনেটর কি বলল আমরা সেগুলো গায়ে মাখি না।

আইন ও বিচারব্যবস্থার অপব্যবহার করে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে ‘হেনস্তা’ করা হচ্ছে— সম্প্রতি এমন অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ১২ মার্কিন সিনেটর। চিঠিতে স্বাক্ষরিত ১২ সিনেটর হলেন— টিম কাইন, ড্যান সুলিভান, জেফরি এ মার্কেলি, এডওয়ার্ড জে মার্কি, জিন শাহীন, পিটার ওয়েলচ, শেরোড ব্রাউন, শেলডন হোয়াইটহাউস, রন ওয়াইডেন, কোরি এ বুকার।