শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লায়

মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লায়

কুমিল্লা সদর দক্ষিণে সিয়াম শাহ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী  নিহত হয়েছেন। সে মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার মিজানুর রহমানের ছেলে। এঘটনায় বাহাদুর নামের একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ এলাকায় একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সিয়াম শাহ নিহত হয়।

মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অর্পন দেবনাথ জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্বার করা হয়েছে। নিহতের লাশ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।