মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ময়মনসিংহ-কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ মার্চ

ময়মনসিংহ-কুমিল্লা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ মার্চ

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৯ মার্চ এ দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এই তফশিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, ৯ মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলে স্থানীয় সরকারের ২৩৩টি ছোট বড় নির্বাচন হবে। আগে ভোটের তারিখ জানানো হয়েছিল, আজ বিস্তারিত তফশিল জানানো হলো।

ইসি সচিব জানান, সেদিন যেসব ভোট হবে, তার মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন একটি, সিটি শূন্য পদে উপনির্বাচন চারটি, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপনির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে উপনির্বাচন ৭টি।

জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় সেদিন সাধারণ নির্বাচন হবে।