শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

নারী সাংবাদিক মারধর: ৩ আসামি কারাগারে

নারী সাংবাদিক মারধর: ৩ আসামি কারাগারে

রাজধানীর রামপুরায় মারধর ও হেনস্তার অভিযোগে নারী সাংবাদিকের দায়ের করা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

 

শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

 

কারাগারে পাঠানো আসামিরা হলেন- সোয়েব রহমান জিসান, রাইসুল ইসলাম ও কাউসার হোসেন।

 

রামপুরা থানার (নারী-শিশু) প্রসিকিউশন বিভাগের এসআই আবুল কালাম আজাদ আদালতে বলেন, “পুলিশ তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানায়। আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

 

গত বুধবার ওই নারী সাংবাদিক ‘নিজের বাসার সামনে নিরাপদ না’ শিরোনামে ফেইসবুকে একটি পোস্ট করেন। তিনি সেখানে লিখেন, কিছু ছেলে তাকে ‘টিজ’ করায় তার ভাই গিয়ে দাঁড়ান। এরপর ওই ছেলে'রা তর্ক জুড়ে দেয় এবং তার ভাইকে মারধর করে। পরে ওই সাংবাদিক ভাইকে রক্ষা করতে গেলে তাকে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।

 

এ ঘটনায় ওই নারী সাংবাদিক রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর সোয়েব রহমান জিসানকে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে, রাইসুল ইসলামকে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে এবং কাউসার হোসেনকে গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।