মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

রামমন্দিরে ঢুকতে যে কারণে বাধার মুখে আলিয়া-রণবীর

রামমন্দিরে ঢুকতে যে কারণে বাধার মুখে আলিয়া-রণবীর

রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে বলিউডের একাধিক অভিনেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রণ পেয়ে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুরও। কিন্তু আমন্ত্রণ থাকা সত্ত্বেও প্রথমেই তাদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রণবীর কাপুর, আলিয়া ভাট ও রোহিত শেট্টি যখন রামমন্দিরে পৌঁছান, তখন তারা ভুল গেটে চলে গিয়েছিলেন। তাই আমন্ত্রণ থাকা সত্ত্বেও তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর আলিয়ারা ভুল গেটে চলে গিয়েছিলেন রামমন্দিরের। তাই প্রাথমিকভাবে তাদের সেখানে প্রবেশে বাধা দেওয়া হয়। তখন তারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং তৎক্ষণাৎ সঠিক গেটের কাছে আসেন।

এর পর রণবীর ও আলিয়াকে ক্যাটরিনা আর ভিকির সঙ্গে একটি ব্যাটারিচালিত গাড়ি করে রামমন্দির ঘুরতে দেখা যায়। রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে রোহিত শেট্টি, রণবীর কাপুর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মধুর ভান্ডারকর, সুভাষ ঘাইসহ একাধিক বলিউড ব্যক্তিত্ব একসঙ্গে বসেছিলেন। সবাই মিলে সেলফিও তোলেন।